চাকরির দিশা

চাকরির পাওয়ার সঠিক দিশা

Breaking

নীচে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন...

রবিবার, ১৪ জুন, ২০২৬

রেচনতন্ত্র প্রশ্ন উত্তর MCQ/Excretion MCQ Mock Test in Bengali


রেচনতন্ত্র MCQ 

রেচন অধ্যায়ের মক টেস্ট(MCQ প্রশ্ন উত্তর)|Excretion MCQ Mock Test in  Bengali

    জীবন বিজ্ঞানের রেচনতন্ত্র  থেকে 40 টি MCQ প্রশ্ন উত্তর  দেওয়া হয়েছে।বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিজ্ঞান থেকে  প্রশ্ন আসে। তাই সবাই ভালো করে পুরোটা পড়ো।



রেচন থেকে প্রশ্ন উত্তর


মাধ্যমিক রেচন থেকে প্রশ্ন উত্তর 


আরও স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও -




1➤ ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কী ?

ⓐ সবুজগ্রন্থি
ⓑ ফ্লেমকোষ
ⓒ দেহতল
ⓓ সংকোচনশীল গহ্বর

2➤ বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কী?

ⓐ পেলভিস
ⓑ কর্টেক্স
ⓒ নেফ্রন
ⓓ গবিনী

3➤ মাকড়সার রেচন অঙ্গের নাম কী?

ⓐ সবুজ গ্রন্থি
ⓑ কক্সাল গ্রন্থি
ⓒ প্লাজমা পর্দা
ⓓ বোজেম্যানের অঙ্গ

4➤ বৃক্কে প্রতিমিনিটে কত মূত্র তৈরী হয় ?

ⓐ 2ml
ⓑ 3ml
ⓒ 0.5ml
ⓓ 1ml

5➤ অ্যামিবার রেচন অঙ্গ হল—

ⓐ সংকোচীগহ্বর
ⓑ দেহতল
ⓒ ফ্লেমকোশ
ⓓ কক্সাল গ্রন্থি

6➤ যকৃত নিম্নের কোন্ রেচন পদার্থ নির্গত করে?

ⓐ বিলিরুবিন
ⓑ লেসিথিন
ⓒ বিলিভারডিন
ⓓ সবকটি

7➤ নিম্নের কোন্ উদ্ভিদ থেকে রজন নিঃসরণ হয়?

ⓐ রবার
ⓑ বাবলা
ⓒ শিরিষ
ⓓ পাইন

8➤ মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয় ?

ⓐ গাঢ় সবুজ
ⓑ গাঢ় খয়েরী
ⓒ গাঢ় হলুদ
ⓓ গাঢ় লাল

9➤ নিচের কোন্ উদ্ভিদ থেকে গঁদ পাওয়া যায়

ⓐ বাবলা
ⓑ ফণিমনসা
ⓒ বট
ⓓ পাইন

10➤ সিস্টোলিথ রাসায়নিকভাবে কী?

ⓐ ক্যালসিয়াম হাইড্রক্সাইড
ⓑ ক্যালসিয়াম কার্বনেট
ⓒ কালসিয়াম সিলিকেট
ⓓ ক্যালসিয়াম সালফেট

11➤ মানব দেহের প্রধান রেচন অঙ্গটি হল

ⓐ যকৃৎ
ⓑ বৃক্ক
ⓒ ত্বক
ⓓ ফুসফুস

12➤ মানুষের সহকারী রেচন অঙ্গটি হল

ⓐ মস্তিষ্ক
ⓑ যকৃৎ
ⓒ শুক্রাশয়
ⓓ অগ্ন্যাশয়

13➤ মানুষের বৃক্ক কোন্ প্রকৃতির?

ⓐ প্রোনেফ্রিক
ⓑ মেসোনেফ্রিক
ⓒ মেটানেফ্রিক
ⓓ এপিনেফ্রিক

14➤ এরিথ্রোপয়েটিন ও রেনিন ক্ষরণ করে

ⓐ বৃক্ক
ⓑ ক্ষুদ্রান্ত
ⓒ ত্বক
ⓓ ফুসফুস

15➤ প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা -

ⓐ 15 লক্ষ
ⓑ 5 লক্ষ
ⓒ 10 লক্ষ
ⓓ 1 লক্ষ

16➤ মানুষের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থটি হল -

ⓐ অ্যামোনিয়া
ⓑ ইউরিয়া
ⓒ ইউরিক অ্যাসিড
ⓓ কিটোন বডি

17➤ মানুষের বৃক্কের অবতল অংশের খাঁজটিকে বলে

ⓐ পেলভিস
ⓑ গবিনী
ⓒ হাইলাম
ⓓ মেডালা

18➤ মানুষের বৃক্কের আবরণটি হল

ⓐ হাইলাম
ⓑ মেনিনজেস
ⓒ পেরিকার্ডিয়াম
ⓓ ক্যাপসুল

19➤ মেজর ক্যালিক্স দেখা যায়

ⓐ ফুসফুসে
ⓑ হৃৎপিন্ডে
ⓒ বৃক্কে
ⓓ পেলভিস

20➤ পোডোসাইট কোশ দেখা যায়

ⓐ যকৃতে
ⓑ অগ্নাশয়ে
ⓒ নেফ্রনে
ⓓ পাকস্থলীতে

21➤ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটি হল—

ⓐ ACTH
ⓑ ADH
ⓒ GTH
ⓓ TSH

22➤ একজন সুস্থ লোকের প্রতিদিনের গ্লোমেরুলার পরিস্রাবণের হার হল

ⓐ 180 লিটার
ⓑ 150 লিটার
ⓒ 100 লিটার
ⓓ 50 লিটার

23➤ হেনরির লুপে নীচের কোন্ উপাদানটি শোষিত হয়?

ⓐ গ্লুকোজ
ⓑ ইউরিয়া
ⓒ Na+ আয়ন
ⓓ পটাশিয়াম

24➤ নেফ্রনের যে অংশে ক্ষরণ ঘটে, তা হল

ⓐ PCT
ⓑ DCT
ⓒ হেনরির লুপ
ⓓ বাওম্যানস্ ক্যাপসুল

25➤ বাওম্যানস্ ক্যাপসুলের কাছে অবস্থিত বৃক্কীয় নালিকার অংশটি হল—

ⓐ নিকটবর্তী সংবর্ত নালী
ⓑ দূরবর্তী সংবর্ত নালী
ⓒ হেনরির লুপ
ⓓ সংগ্রাহী নালী

26➤ বৃক্কীয় নালিক৷ দ্বারা একটি ক্ষরিত পদার্থ হল

ⓐ ক্রিয়েটিন
ⓑ গ্লুকোজ
ⓒ ক্লোরাইড আয়ন
ⓓ অ্যামাইনো অ্যাসিড

27➤ যে নালীর মাধ্যমে বৃক্কে উৎপন্ন মুএ মূত্রাশয়ে জমা হয়, তা হল—

ⓐ ইউরেটার
ⓑ গবিনী
ⓒ ইউরেথ্রা
ⓓ A ও B উভয়ই

28➤ নেফ্লুনে মুত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয়

ⓐ পরাপরিস্রাবণ
ⓑ শোষন
ⓒ ক্ষরণ
ⓓ আস্রাবন

29➤ যে-চক্র দ্বারা যকৃতে ইউরিয়া উৎপাদিত হয়, তা হল

ⓐ ক্রেবস চক্র
ⓑ কেলভিন চক্র
ⓒ অরনিথিন চক্র
ⓓ হৃদচক্র

30➤ বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল

ⓐ নেফ্রন
ⓑ গবিনী
ⓒ পেলভিস
ⓓ মেডুলা

31➤ পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে –

ⓐ শিমুল ও আমড়া
ⓑ অর্জুন ও পেয়ারা
ⓒ লেবু ও তেঁতুল
ⓓ আপেল ও লেবু

32➤ প্রকৃতপক্ষে রেচন কি জাতীয় পদার্থ?

ⓐ পটাশিয়াম ঘটিত
ⓑ ক্যালসিয়াম ঘটিত
ⓒ নাট্রোজেন ঘটিত
ⓓ সিলিকন ঘটিত

33➤ প্রাণীদেহে জলের পরিমান বেড়ে গেলে তা কিসের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়?

ⓐ ঘাম ও মূত্রের মাধ্যমে
ⓑ মলের মাধ্যমে
ⓒ থুতুর মাধ্যমে
ⓓ চুল পেকে যাওয়ার মাধ্যমে

34➤ শিমুল, শিরীষ, আমরা, অশথ্ব গাছে কি ধরণের রেচন প্রক্রিয়া দেখতে পাওয়া যায় ?

ⓐ বাকলমোচন
ⓑ পত্রমোচন
ⓒ ফুলমোচন
ⓓ ফলমোচন

35➤ নিম্নলিখিত কোন গাছে বাকলমোচন প্রকিয়া দেখতে পাওয়া যায় ?

ⓐ অর্জুন
ⓑ আমড়া
ⓒ পাট
ⓓ বেল

36➤ উদ্ভিদে রেচন পদার্থগুলি বেশিরভাগ কি হিসাবে সঞ্চিত থাকে?

ⓐ প্রোটিন
ⓑ কেলাস
ⓒ ফ্যাট
ⓓ কার্বোহাইড্রেট

37➤ ফলমোচন এ রেচন রূপে কি সঞ্চিত থাকে?

ⓐ সাইট্রিক অ্যাসিড
ⓑ টারটারিক অ্যাসিড
ⓒ ম্যালিক অ্যাসিড
ⓓ ওপরের সবকটি

38➤ গদ, রজন, তরুক্ষীর কি জাতীয় রেচন পদার্থ ?

ⓐ নাইট্রোজেনবিহীন
ⓑ কার্বন যুক্ত
ⓒ নাইট্রোজেন ঘটিত
ⓓ ইউরিয়া যুক্ত

39➤ মানবদেহে প্রায় মোট কতটি নেফ্রন থাকে?

ⓐ ৮-১০ লক্ষ
ⓑ ১০-১২ লক্ষ
ⓒ ১৬-২০ লক্ষ
ⓓ ২০-২৪ লক্ষ

40➤ একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় কী পরিমাণ মূত্র ত্যাগ করে?

ⓐ ১০০০ মিলিলিটার
ⓑ ১২০০ মিলিলিটার
ⓒ ১৫০০ মিলিলিটার
ⓓ ২০০০ মিলিলিটার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন